August 2, 2026, 9:52 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির মতবিনিময় সভা

Reporter Name

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির মতবিনিময় সভা

মোঃ ফরিদ হোসেন গাজীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
সম্প্রতি গাজীপুরের পাজুলিয়া সহ মহানগরের বিভিন্ন স্থানে আয়োজিত এসব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি। সভাগুলোতে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।
সভায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/