October 29, 2026, 8:42 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আবুল মোল্লা।

Reporter Name

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আবুল মোল্লা।

(শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ)

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন থেকেই স্থানীয় জনগণ যোগ্য প্রার্থী যাচাই-বাছাই শুরু করেছেন । এখানে একাধিক প্রার্থী থাকলেও রাজনৈতিক দক্ষতা-যোগ্যতা ও মানবিকতার বিচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা-কে অধিকাংশ জনগণ তাকে প্রার্থী হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন। কারণ তিনি অবহেলিত খেটে খাওয়া সাধারণ মানুষের বন্ধু। বিপদের বন্ধু হিসেবে তাকে এক নামে সবাই চেনে, এমনকি রাত-বিরাতে তাকে ফোন দিলেই তিনি ছুটে চলে আসেন অসহায় মানুষের পাশে। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, মোঃ আবুল কালাম মোল্লা।

চরকুমারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় , মোঃ আবুল কালাম মোল্লা একজন নিরঅহংকারী, আন্তরিক, মানবিক, দানশীল, পরোপকারী, ন্যায় বিচারকারী , ভদ্র ও সামাজিক একজন ভালো মানের মানুষ।

স্থানীয় এলাকাবাসী অনেকেই নাম প্রকাশ না করার শর্তে দুঃখ প্রকাশ করে বলেন, দলের জন্য ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা অনেক ভালো মানুষ। বিপদে আপদে তাকে ডাক দিলেই কাছে পাওয়া যায়।
বিগত দিনে এলাকায় চিহ্নিত কিছু আওয়ামী মদদপুষ্ট সুবিধা ভোগী হাইব্রিড কতিপয় বিএনপি নামধারী তার নামে অপপ্রচার চালাচ্ছে। কারণ এই সব ভুইফোড় সুবিধাভোগী বিএনপি চায়না তিনি চেয়ারম্যান হন। কারণ তিনি চেয়ারম্যান হলে অপকর্ম করতে পারবে না। তিনি চেয়ারম্যান হলে এই অঞ্চলে এদের অপকর্ম বন্ধ হবে চিরোতরে। মোঃ আবুল কালাম মোল্লা তো ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।

স্থানীয় এলাকাবাসী আরও জানান, যদিও আওয়ামী থেকে সুবিধাবাদী তথাকথিত বিএনপি নেতাদের অপপ্রচারে কোনো কাজ হবে না, দল মত নির্বিশেষে সর্ব দলীয় মানুষ এক হয়ে মোঃ আবুল কালাম মোল্লা-কে বিপুল ভোটে বিজয়ী করবে।

চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সখিপুর থানা যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা বলেন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত,চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, দখলদারিত্ব মুক্ত, সুন্দর-সুশৃংখল ইউনিয়ন গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করতে চাই । চরকুমারিয়া ইউনিয়নের মাটিতেই আমার জন্ম, এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থকতা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/