October 29, 2026, 12:24 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০:০০ ঘটিকা হইতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত.. আলীকদম সেনা জোনের আওতাধীন কুরুকপাতা ইউনিয়নের সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়া—এই তিনটি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি পাড়ায় মোট ১০০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় আলীকদম সেনা জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন,
“পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,
“পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি সন্ত্রাসী বা সশস্ত্র গ্রুপের যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য আমি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এছাড়াও তিনি এলাকার সকল অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান। পাশাপাশি যুবসমাজকে পড়াশোনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “শিক্ষাই পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করতে।”

এ প্রসঙ্গে তিনি আলীকদমে অবস্থিত মূরং কমপ্লেক্সের কথা উল্লেখ করে বলেন,
“বান্দরবান রিজিয়ন ও আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসিক থাকা-খাওয়া ও শিক্ষার সুব্যবস্থা রয়েছে। আপনারা নিশ্চিন্তে আপনাদের সন্তানদের সেখানে পাঠাতে পারেন—তাদের সার্বিক দেখভালের দায়িত্ব আলীকদম সেনা জোন গ্রহণ করবে।”

তিনি আরও জানান, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আলীকদম সেনা জোনের উদ্যোগে মূরং সম্প্রদায়ের যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারবে।

বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/