October 28, 2026, 6:45 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদম জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা ।

আলীকদম জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা ।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানাবিধ কল্যাণমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে আলীকদম জোন।

এরই ধারাবাহিকতায়, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় ও বান্দরবান রিজিয়ন (সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড) এর সার্বিক সহযোগিতায় আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২,৮৪,৪৪৭.০০ টাকা (দুই লক্ষ চুরাশি হাজার চারশত সাতচল্লিশ টাকা মাত্র) আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মত প্রকাশ করেন।

পরিশেষে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী কেবল দেশ রক্ষায় নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/