মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা হইতে,সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত। আলীকদম উপজেলার আওতাধীন ০১ নং সদর ইউপির ০২নং ওয়ার্ডস্থ সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রাঙ্গণে আলীকদম পুজা উদযাপন কমিটি এর আয়োজনে জনাব পংকজ ইন্দু চৌধুরী এর সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী পরম প্রেমময় শ্রী শী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম-মহোৎসব উপলক্ষে একটি ধর্মীয় সভা অনুষ্টিত হয়।
উক্ত মহোৎসব অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী তিমির কান্তি সেন “সভাপতি, সৎসঙ্গ বিহার চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী মৃদুল কান্তি ধর “সৎসঙ্গ বিহার কেন্দ্র চকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সনজয় চৌধুরী, “সম্পাদক, সৎসঙ্গ কেন্দ্র, চট্টগ্রাম”, জনাব সাধন চন্দ্র সুশীল, “সভাপতি সৎসঙ্গ বিহার সাতকানিয়া”, জনাব প্রণব সেন “সৎসঙ্গ বিহার সাতকানিয়া”। এছাড়া আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীর লোক জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রী শী ঠাকুর অনুকূল চন্দ্রের পৃথিবীতে আগমন উপলক্ষে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা ও গীতাপাঠের ব্যবস্থা করা হয়। অনুষ্টানটি শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।