মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ,মঙ্গলবার, ভোর ছয়ঘটিকা হইতে সন্ধ্যা সাড়ে সাত ঘটিকা পর্যন্ত, ভোর ছয়টায় উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলীকদম উপজেলা পরিষদ চত্তরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে, জনাব মনজুর আলম আলীকদম “উপজেলা নির্বাহী অফিসার”এর সভাপতিত্বে -আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়েরা অবমুক্ত করুন এবং প্যারেড ও কুচকাওয়াজ এর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেড ও কুচকাওয়াজের নেতৃত্ব দেন জনাব এস আই(নি:) নিশাত বড়ুয়া আলীকদম থানা। প্যারেড় অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, সারারণ আনসার ও ভিডিপি সহ আলীকদম কলেজ ও বিভিন্ন স্কুলের মোট ১০ টি দল অংশগ্রহণ করেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মহোদয়গন প্যারেড অভিবাধন গ্রহন করেন।, সকাল দশ ঘটিকা হতে দুপুর একটা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব মনজুর আলম “আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা” এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ শহীদ পরিবারের মাঝে অনুদান ও পুরস্কার বিতরণ করেন।
এরপর শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরষ্কার বিতরন করা হয়।