আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও উপর্যুক্ত শাস্তির দাবীতে আলীকদমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
২০ জানুয়ারি-২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ, মঙ্গলবার সকাল সকাল ১০:৩০ হইতে ১১ঃ৩০ ঘটিকা পর্যন্ত।
আলীকদম উপজেলা পরিষদ চত্তরে ম্রো সম্প্রদায়’সহ উপজাতি সম্প্রদায়ের উদ্যোগে আলীকদম উপজেলার সর্বোস্তরের সচেতন জনসাধারনের আয়োজনে গত ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে, সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে সংঘটিত ম্রো জনগোষ্ঠীর উপর কুখ্যাত ডাকাত জাফর আলম ও তার পোষ্য সন্ত্রাসী দল কর্তৃক হামলার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও উপর্যুক্ত শাস্তির দাবিতে “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না। সন্ত্রাসীর কালো হাত- ভেঙে দাও গুড়িয়ে দাও। জাফর ডাকাত, জাফর ডাকাত- গ্রেফতার চাই গ্রেফতার চাই।”এই স্লোগান দিয়ে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ মানববন্ধনে জনাব কফিল উদ্দিন “চেয়ারম্যান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন”, জনাব জাহাঙ্গীর আলম “মেম্বার, ৬নং ওয়ার্ড,৩নং নয়াপাড়া ইউনিয়ন , জনাব উক্যজয় মার্মা “হেডম্যান, আলীকদম মৌজা। জনাব আবু মং কারবারি (বাবুপাড়া কারবারি), জনাব পাচ্ছ ম্রো কারবারি (জানালীপাড়া), মেসিং ম্রো কারবার, জনাব চাহ্লা মং কারবারি (বাজারপাড়া), জনাব ফিলিপ ত্রিপুরা (সভাপতি, জেএসএস, গনতান্ত্রিক, আলীকদম শাখা), অংক্যম্রা মার্মা, (জেএসএস নেতা, আলীকদম শাখা), পূর্ন সেন তনচংঙ্গা (জেএসএস নেতা, আলীকদম শাখা)সহ উক্ত মানববন্ধনে আলীকদম উপজেলার বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
উত্তম মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন
আগামী সাত দিনের মধ্যে আসামী গ্রেফতার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে, নেতৃবৃন্দরা
বক্তব্য ব্যাখ্যা করেন।