মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার-বান্দরবান জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ, সোমবার, দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে, আলীকদম গরু বাজার সংলগ্ন ” রফিক চৌধুরীর সেমিপাকা টিনসেড মার্কেটে হঠাৎ করে আগুনের ঘটনা সংঘটিত হলে গরু বাজার “আজ সাপ্তাহিক গরু বাজার” এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আলীকদম সেনাজোন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪০মিনিট চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, উক্ত দোকানের টিনের চালের উপর, সৌর বিদ্যুতের সোলার প্লেটের সাথে,ব্যাটারি সংযুক্ত শট সার্কিটের কারণে,আগুনে সূত্রপাতের ঘটনা ঘটে।
এতে কয়েকটি দোকানের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়। এরমধ্যে স্থানীয় # চিউও মার্মার, দোকানে ২০০ বস্তা সিমেন্ট পুড়ে প্রায় আনুমানিক এক লক্ষ টাকা, এবং আনোয়ার জিহাদ চৌধুরী “পিতা রফিক আহমদ চৌধুরী, সাং আনোয়ার হোসেন পাড়া” এর দোকানের একটি টিভি, সোফাসেট, আলমিরা পুড়ে প্রায়,চাই হয়ে যায়,এতে দোকান মালিকের, অনেকাংশে কই গতি হয়েছে। এছাড়াও, রতন পাল, নামক ব্যক্তিটির, ভাড়ায় নেওয়া দোকানের, ভেতরে থাকা তার নিজ ব্যবহৃত কিছু আসবাবপত্র আগুনে পুড়ে গিয়ে, খই কতির সম্মুখীন হয়েছে ,,এছাড়াও রুপন কান্তি, সাং আনোয়ার হোসেন পাড়া, এর বাসার মালামাল ও স্বর্ণালংকার পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকা,সহ, স্থানীয় সূত্রে জানা যায় সব দোকান মিলিয়ে, সর্বমোট সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।