মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। আলীকদম বান্দরবান প্রতিনিধি-
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায়, ১৭ ডিসেম্বর ২০২৫ঃ খ্রিষ্টাব্দ রোজ, বুধবার দুপুর ১২:০০-ঘটিকা হয়তে, দুপুর ০২:০০ ঘটিকা পর্যন্ত। আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আলীকদম সেনা জোন (৩১ বীর) এর ব্যবস্থাপনায় এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম এর সভাপতিত্বে- আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন কর্তৃক যৌথভাবে সচেতনতা মুলক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ ৮৪৮৯ মেজর মোঃ আবুল হাসান পলাশ পিএসসি, (উপ অধিনায়ক আলীকদম জোন)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, ১নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন,৩ নং নয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপং ম্রো, বাজার সভাপতি, বাস মালিক সভাপতি, মাহিন্দ্রা সমিতির,নেতৃবৃন্দ ও টমটম চালক সভাপতি এবং স্থানীয় জন প্রতিনিধি ও সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত সচেতনতা মুলক সম্মেলনে প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিদের মাঝে মাদক দ্রব্য চোরাচালান, সেবন,বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, অপ্রাপ্ত বয়সে গাড়ি চালানো, অবৈধ পাহাড় কাটা, নির্বিচারে বন উজার করা, রাস্তঘাটে গাড়ি যানজট সহ অনেক বিষয় উপস্থাপন করা হয়।
উপস্থিত প্রধান অতিথি মহোদয় বর্ণিত বিষয় গুলো আমলে নেন এবং সকলকে আলীকদম জোন কতৃক সহায়তার জন্য আশ্বস্ত করেন। উপ অধিনায়ক মহোদয় আলীকদম উপজেলায় মাদকদ্রব্য চোরাচালানের জন্য এবং সকল অবৈধ কার্যক্রমের জন্য জিরো টলারেন্স ও কঠোর হাতে দমনে সবাইকে অবগত করেন এবং আগামীতে পদক্ষেপ গ্রহণে উল্লেখিত বিষয়ে,সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।