আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়,
গত-১৬ ডিসেম্বর ২০২৫ঃখ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার, বিকাল সাড়ে তিন ঘটিকার সময়। আলীকদম উপজেলার নয়াপাড়া ৩নং ইউনিয়নের ৫৭ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের মধ্যবর্তী চার রাস্তার মোড়ে এবং খলিলের দোকানের সামনে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিন্টু কান্তি এবং সঙ্গীয়, মোঃমাহফুজুর রহমান মোর্শেদ, উপজেলা সহকারি আনসার কোম্পানি কমান্ডার ও ইউএনও গার্ডের আনসার সদস্য মোঃ আব্দুল করিম, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে, নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় ৩৬০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ নামক এক ইয়াবা কারবারিকে আটক করেন।
এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করেন। আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহার নিকট হতে ইয়াবা প্রাপ্তির বিষয়টি স্বীকার করে। আটককৃত ইয়াবা কারবারির মৌখিক বক্তব্য অনুসারে পাশ্ববর্তী আব্বাস কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এক ইয়াবা বিক্রেতা ব্যক্তির বাসায় আলীকদম থানা পুলিশ,ও আনসার সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান কফিল উদ্দিন ও ৩নং নয়াপাড়া ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদশাসহ স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আটককৃত ব্যক্তির দেখানোমতে স্থানীয়, ইয়াবা ব্যবসায়ী সজারু বেগম, পিতা: বাহার আলী, স্বামী: বদিউল আলম, সাং আব্বাস কারবারি পাড়া, ৪নং ওয়ার্ড, নয়াপাড়া ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান এর বাসায় তল্লাশি চালায়। তবে একজন ইয়াবা ব্যাবসায়ী আটক হয়েছে মর্মে সংবাদ পেয়ে ইয়াবা ব্যাবসায়ী সজারু বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যগন পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ইয়াবা কারবারি, আলীকদম সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর পালং পাড়ার,বাসিন্দা মোঃ বাদশা মিয়া’র ছেলে মোঃ আব্দুল্লাহ কে,আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদ আসামীর নিকট হতে প্রাপ্ত ইয়াবা জব্দতালিকা মুলে জব্দ করেন এবং আসামীকে থানা হেফাজতে নেন এবং পরবর্তী বুধবার সকালে বর্তমান প্রচলিত মাদক মামলা আইন, অনুসারে আটককৃত আসামি কে বান্দরবান জেল হাজতে প্রেরণ করেন।