আলীকদমে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী এ.এস.এম সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা —
আগামীর বান্দরবান বিনির্মাণে ১৪ দফা উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর প্রদান।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ.এস.এম (আবু সাঈদ মুহাম্মদ) সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজারস্থ জেলা পরিষদ রেস্টহাউজের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আলীকদম উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব আলী হায়দার রাব্বী, প্রধান সমন্বয়কারী, এনসিপি আলীকদম উপজেলা শাখা। এতে আগামীর বান্দরবান বিনির্মাণে নিজের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব আবু সাঈদ মুহাম্মদ সুজা উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি বান্দরবান ও আলীকদম উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত ১৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন—
১. নিরাপদ পানি সংকটের স্থায়ী সমাধান
২. উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ
৩. চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
৪. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা
৫. কৃষি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা
৬. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা
৭. প্রবাসীদের বাড়িতে গমনাগমনে নিরাপত্তা নিশ্চিত করা
৮. গণমাধ্যমের আন্তর্জাতিক সংযোগ ও সক্ষমতা বৃদ্ধি
৯. উচ্চশিক্ষিত তরুণদের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
১০. বাৎসরিক বাজেট ব্যয় উন্মুক্ত ও স্বচ্ছ রাখা
১১. আলীকদম উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা
১২. বান্দরবান জেলাকে আন্তর্জাতিক পর্যটন এলাকা হিসেবে উন্নয়ন
১৩. সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা
১৪. সীমান্তে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় না দেওয়া
প্রস্তাবনা উপস্থাপন শেষে প্রার্থী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষপর্বে জনাব মাসুক এলাহী, আমীর, আলীকদম উপজেলা জামায়াতে ইসলামি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী জনাব এ.এস.এম সুজা উদ্দিনকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য বান্দরবান-৩০০ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এনসিপির নির্বাচনীয় গণসংযোগ ও অন্যান্য কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।