September 13, 2026, 5:12 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলীকদমে সেনা জোন ও প্রশাসনের যৌথ অভিযান: পরিবেশ রক্ষা ও অপরাধ দমন।

Reporter Name

প্রেস বিজ্ঞপ্তি

বান্দরবান জেলার আলীকদম থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে আলীকদম সেনা জোন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বেআইনিভাবে মাটি কাটার অপরাধে মোট সাত লক্ষ পঞ্চাশ হাজার (৭,৫০,০০০.০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ১৮ ডিসেম্বর ২০২৫,খ্রিষ্টাব্দ,সকাল, ১১:৩০ ঘটিকা দুপুর ০২:২০ ঘটিকা পর্যন্ত.. ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম এর নেতৃত্বে একটি সি টাইপ বিশেষ টহল দল আলীকদম সেনা জোনের আওতাধীন ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড, দক্ষিন-পূর্ব পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি স্ক্যাভেটর এবং ৫টি ডাম্পার ট্রাক জব্দ করে।

পরবর্তীতে আলীকদম থানার টহল পুলিশ সহায়তায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। বেআইনিভাবে মাটি কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(চ) ধারা অনুযায়ী মাটি কাটা দেখাশোনার লাইনম্যান মোঃ আবু হানিফ (৪৩)-কে আটক করা হয়। তাকে দুই লক্ষ (২,০০,০০০) টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাথে, মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার ট্রাকের মালিককে ৫০,০০০ টাকা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার (২,৫০,০০০) টাকা জরিমানা এবং প্রত্যেকটি স্ক্যাভেটরের মালিককে এক লক্ষ (১,০০,০০০) টাকা করে তিন লক্ষ (৩,০০,০০০) টাকা জরিমানা প্রদান করা হয়। সবমিলিয়ে সর্বমোট সাত লক্ষ পঞ্চাশ হাজার (৭,৫০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত যন্ত্রপাতি আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে, এবং অর্থদণ্ড পরিশোধের পর গাড়ি ও যন্ত্রপাতি অবমুক্ত করা হবে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থলের মালিক ছিলেন আলীকদম উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও রুপমুহুরী রিসোর্টের মালিক মোঃ মনছুর আলম, এবং মাটির কাটার কার্যক্রমের দায়িত্বে ছিলেন আলীকদম ইউনিয়ন যুবদলের নেতা মোঃ ইলিয়াছ শিকদার।

স্থানীয়রা সেনাবাহিনী ও প্রশাসনের সময়োপযোগী ও দৃঢ় উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানান। স্থানীয়রা জানান, বাজারে দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা, বেআইনি মাটি কাটার কার্যক্রম এবং জনস্বার্থের নিরাপত্তাহীনতার সমস্যার মোকাবিলায় এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেনাবাহিনী ও প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/