October 29, 2026, 1:36 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ মাদক সেবী গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ মাদক সেবী গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় -১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, তারিখে আলীকদম সেনা জোন এবং আলীকদম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান সফলভাবে পরিচালিত করা হয়। অভিযানটি আইনগত প্রক্রিয়ার অধীনে এবং জনগণের স্বার্থে সম্পূর্ণরূপে নিয়মকানুন মেনে পরিচালনা করা হয়।

আলীকদম জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনায় করা হয়। অভিযানটি আলীকদম জোন সদর থেকে ০৩ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে, নয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় মোবাইল কোর্ট হিসেবে পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী মাদক ও মানবপাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। হাবিবুল্লাহ নামক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে হাবিবুল্লাহ নামক ব্যক্তিকে আটক করা হয় এবং ০৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই স্থানে অভিযান পরিচালনায় আরিফুল হক নামক একজন মানবপাচার মামলা সংক্রান্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয় এবং ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সকাল সাড়ে দশ ঘটিকায় রিয়াদ নামক এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ কানামেম্বার ঘাট চেকপোস্টে আটক করা হয় এবং ০৬ মাসের জেল প্রদান করা হয়। পরবর্তীতে জাফর নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তিকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আলীকদম থানায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মামলা দায়েরর কাজ বর্তমানে চলমান রয়েছে। গ্রেফতারকৃত সকলকে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার/নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক আলীকদম থানায় হস্তান্তর করা হয়। এই অভিযান আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচার রোধে আলীকদম অঞ্চলের জনগণকে নিরাপদ রাখার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, অপরাধমুক্ত আলীকদম নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করতে এই ধরনের অভিযান,ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/