October 29, 2026, 1:36 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

পার্বত্য বান্দরবানের আলীকদম এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আলীকদম সেনা জোন কর্তৃক একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ০১:০০ ঘটিকায় আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে

আনুমানিক ০৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আলীকদম সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ আমতলী মধ্য পাড়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে একটি টহল দলের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে আনুমানিক ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ মোঃ ফোরকান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩,০০০×৩০০=৯,০০,০০০.০০ (নয় লক্ষ টাকা মাত্র) টাকা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে আজ বিকাল ০৪:৪৫ ঘটিকায় উদ্ধারকৃত ইয়াবাসহ আলীকদম থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নিশাত বরুয়ার নিকট হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তির পরিচয়ঃ মোঃ ফোরকান (৫২), পিতাঃ ছুলতান আহমেদ, ঠিকানাঃ আমতলী মধ্য পাড়া, ইউনিয়নঃ আলীকদম সদর, ওয়ার্ড: ০৫ নং, থানাঃ আলীকদম, জেলাঃ বান্দরবান।

পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে।

আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/