October 28, 2026, 7:10 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ।

Reporter Name

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি
‎
‎’সিএইচটি সম্প্রীতি জোট’-এর পক্ষ থেকে বান্দরবানের আলীকদম উপজেলায় সম্প্রীতির ভিক্ষা চেয়ে দুয়ারে দুয়ারে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার “২০ ডিসেম্বর ” দিনভর আলীকদম উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে এই কার্যক্রম চলে।
‎
‎পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, সহাবস্থান ও দুর্নীতিমুক্ত পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সিএইচটি সম্প্রীতি জোট আলীকদম  উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায়,বাজার,স্কুল ও জনতার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, পাইমং থুই মারমা “কেন্দ্রীয় কমিটির সদস্য” এবং সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎তাঁরা আলীকদম উপজেলার  বিভিন্ন স্কুল শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি,সহাবস্থান,বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
‎
‎লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান,চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ,বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যুক্ত করা হয়েছে।
‎
‎ইঞ্জি.থোয়াই চিং মং চাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”
‎
‎এছাড়া তিনি ঘোষণা করেন যে,আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।
‎
‎দিনব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায় এবং তাঁরা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/