August 2, 2026, 9:55 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

আলীকদমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name

আলীকদমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, আলীকদম উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকালে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সহায়তা প্রদান, ভোটগ্রহণ চলাকালীন করণীয় ও পরবর্তী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর আবুল হাসান পলাশ পিএসসি (উপ-অধিনায়ক, ৩১ বীর), ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ (জোনাল স্টাফ অফিসার, আলীকদম জোন), জনাব মনজুর আলম (উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম), শিমুল শর্মা (বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা), মোঃ আমজাদ হোসেন (ওসি তদন্ত, আলীকদম থানা)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আসন্ন নির্বাচনে তারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/