October 28, 2026, 11:43 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ৮০ জন দুস্থ ও নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ।

আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ৮০ জন দুস্থ ও নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ।

আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ৮০ জন দুস্থ ও নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আয়োজিত হয়েছে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার) তারিখে আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সেক্টরের অন্তর্গত তুম্বা এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিয়া উদ্দিন আহমেদ, এমবিবিএস।
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮০ জন অসহায় ও দুস্থ নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) নিয়মিতভাবে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় বিজিবির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিজিবির সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও সীমান্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/