July 31, 2026, 12:55 pm
শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ

আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মানবিক বার্তা, দুর্গম অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে আশ্বাস।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

আলীকদমে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীর শুভ আগমন — স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মানবিক বার্তা, দুর্গম অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে আশ্বাস।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গত ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দে বান্দরবান-৩০০ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য রাজপুত্র জনাব সাচিং প্রু জেরী (এমপি) মহোদয়ের শুভ আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো উপজেলাজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাননীয় এমপি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি ডায়রিয়া ও হাম-রুবেলায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। রোগীদের সঙ্গে কথা বলে দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসাসেবার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইয়ুথ ম্রো অর্গানাইজেশনের সদস্যসহ সাধারণ জনগণ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় এমপি বলেন, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকট নিরসনে সোলার প্লেট স্থাপন এবং বরাদ্দকৃত জেনারেটর দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পাহাড়ি ও সমতল এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাচিং প্রু জেরী এমপি বলেন—

“দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ম্রো সম্প্রদায়সহ সকল জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সরকারি বিদ্যালয় বর্গা শিক্ষক দিয়ে পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। সরকারি শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে নবগঠিত আলীকদম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মাননীয় সংসদ সদস্যের মানবিক ও উন্নয়নমুখী বক্তব্যে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, তাঁর নেতৃত্বে আলীকদম উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/