July 28, 2026, 4:28 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

আলীকদমে তামাক ছেড়ে সূর্যমুখী ফুলের চাষে সফল কৃষক সিরাজুল ইসলাম।

Reporter Name

আলীকদমে তামাক ছেড়ে সূর্যমুখী ফুলের চাষে সফল কৃষক সিরাজুল ইসলাম।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা —

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় তামাক চাষ পরিত্যাগ করে পরিবেশবান্ধব ও লাভজনক সূর্যমুখী ফুলের চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম।
তিনি আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মন্সী হেডম্যান পাড়া এলাকার বাসিন্দা।

নিজ কৃষি জমিতে হ্যাপি নার্সারির পাশাপাশি প্রায় ৩০ শতাংশ জমির উপর সূর্যমুখী ফুলের চাষ করে ইতোমধ্যে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

কৃষক সিরাজুল ইসলাম জানান, অতীতে তিনি তামাক চাষ করতেন। কিন্তু তামাক চাষে প্রত্যাশিত লাভ না হওয়ায় এবং স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে তিনি বিকল্প হিসেবে সূর্যমুখী ফুলের চাষের উদ্যোগ নেন।

তিনি আরও জানান, আলীকদম উপজেলা কৃষি অফিস থেকে সংগৃহীত বীজ ব্যবহার করে প্রায় ৩০ শতাংশ জমিতে আনুমানিক ১২ হাজার টাকা ব্যয়ে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। চলতি মৌসুমে ওই জমি থেকে প্রায় ১০০ কেজি সূর্যমুখী বীজ উৎপাদনের আশা করছেন তিনি।
বর্তমান বাজারদরে প্রতি কেজি সূর্যমুখী বীজের মূল্য আনুমানিক ৫০০ টাকা হিসেবে মোট উৎপাদন মূল্য দাঁড়াবে প্রায় ৫০ হাজার টাকা।

এতে ব্যয় বাদ দিয়ে ভালো পরিমাণ লাভের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।



https://www.facebook.com/share/1HLvQCbic1/