আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলীকদম উপজেলায়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার,
বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ০৩,এই জানুয়ারি -২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর-০২:০০ ঘটিকা,হয়তে,
বিকাল সাড়ে তিন ঘটিকা পর্যন্ত, আলীকদম বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আলীকদম উপজেলার এর আয়োজনে, এবং জনাবা রেহেনা বেগম এর সভাপতিত্বে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন হয়।
উক্ত,অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে আলীকদম উপজেলা,মহিলা দলের সম্পাদিকা উপস্থিত বক্তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি প্রার্থনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে, আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ, আলীকদম উপজেলা মহিলা দলের, উপজেলা “ইউনিয়ন “ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত, দোয়া মাহফিল সম্পন্ন হয়।