October 28, 2026, 11:46 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান-৩০০ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব মোঃ আবুল কালাম আজাদের হাত পাখা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত লোকজনের মাঝে হাত পাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক সাড়ে ৭টার সময় আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীকদম বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ জুনাইদ (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা) এবং সঞ্চালনা করেন মাওলানা জালাল উদ্দিন আজাদ (সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা)।
উক্ত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান-৩০০ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফতি শওকতুল ইসলাম, বিএ অনার্স, এমএ (সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা) এবং জনাব মুফতি জাবেরুল ইসলাম (সভাপতি, ইসলামী যুব আন্দোলন, বান্দরবান জেলা)।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, মানবতার কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে ইসলামী শাসনব্যবস্থা ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, পথসভার পূর্বে আলীকদম উপজেলার রেফারফাড়ী বাজার, বাস টার্মিনাল ও পান বাজার এলাকায় হাত পাখা প্রতীকের পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/