September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আবাদি জমির মাটি বিক্রির ধুম

Reporter Name

মোঃ সুমন মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা : গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে জমি থেকে আমন ধান তোলা শেষ হতেই আবাদি জমির মাটি বিক্রির ধুম পড়েছে।

মাটি ব্যবসায়ীরা সহজ, সরল, অসচেতন কৃষকদের ভুল বুঝিয়ে জমির উপরের অংশ কম দামে কিনে ইটভাটা ও বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করছে। জমির উর্বর অংশই কেটে নেয়ায় ক্ষতি হচ্ছে কৃষক ও কৃষির।

মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রলি দিয়ে বানানো অবৈধ যানের চলাচলে ধসে যাচ্ছে গ্রামীণ কাঁচা সড়ক। ব্যাহত হচ্ছে যাতায়াত। ধ্বসে যাওয়া রাস্তায় সৃষ্ট ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ। সড়ক অবকাঠামো ধ্বংস হওয়ায় গচ্চা যাচ্ছে সরকারের বিপুল অর্থ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/