October 29, 2026, 3:19 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

“আজ পবিত্র শবে মেরাজ মুসলিম উম্মাহর তাৎপর্যপূর্ণ একটি রাত”

কে,এম,জাকির রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

“আজ পবিত্র শবে মেরাজ মুসলিম উম্মাহর তাৎপর্যপূর্ণ একটি রাত”

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতটি ইবাদত বন্দেগী ও প্রার্থনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে পালন করবেন। সমগ্র ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) পবিত্র মক্কা থেকে মদিনা ও ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সাঃ) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

পবিত্র কুরআনের ইতিহাস থেকে আরও জানা যায় যে, বরকতময় এই রাতে মহানবী (সাঃ) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, বেহেশতের নদীসহ জান্নাত ও ফেরেশতাদের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

এই রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ হ‌ওয়ায় এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ধর্মীয় উপাসনালয় মসজিদের পাশাপাশি নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত, ক্ষমা প্রার্থনা করবেন ও তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802



https://www.facebook.com/share/1HLvQCbic1/