আগৈলঝাড়া উপজেলায় শীতকালীন ক্রিয়া সামগ্রী বিতরণ।
উপজেলা প্রতিনিধি :মোঃ সুমন মিয়া।
আগৈলঝাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূল ও তারুণ্যের উদ্বৃত্ত করনের লক্ষ্যে শীতকালীন ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রমে দশটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধতা কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।
শীতকালীন ক্রিয়া সামগ্রী বিতারণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব লিখন বণিক উপজেলা নির্বাহী অফিসার। আগৈল ঝাড়া উপজেলা বেসরকারি দশটি প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত থাকা তিনটি প্রতিষ্ঠান হাতে উপজেলা নির্বাহী অফিসার শীতকালীন ক্রিয়া সামগ্রী ভলিবল ও অন্যান্য সামগ্রী তুলে দেন। উপস্থিত থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলো হলো কল্লোল পল্লীবঙ্গ তরুণ সংঘ, চক্রিবাড়ী নিউ ড্রিম স্পোর্টিং ক্লাব, উত্তর বাগধা একতা যুব সংঘ। পরবর্তীতে নির্বাহী অফিসারের ভাষ্যমতে তিনি এই আশাবাদ ব্যর্থ করেন পর্যায়ক্রমে বাকি সাতটি প্রতিষ্ঠানকে শীতকালীন উপকরণ দেওয়ার কথা বলেন।