September 16, 2026, 2:14 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আওলাই ইউনিয়নে বিএনপির শক্ত অবস্থান ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের প্রত্যয়

Reporter Name

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিদি

আওলাই ইউনিয়নে বিএনপির শক্ত অবস্থান ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের প্রত্যয়

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে বিপুল জনসংখ্যার উৎসবমুখর জনসভায় ইউনিয়ন সভাপতি মোঃ মোজাহার আলী প্রধান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশ ও জাতির সার্বিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। আমরা বিএনপি নির্বাচিত হলে যুবসমাজকে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা হবে। দলের সিনিয়র সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন আমাদের এই অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রীজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা সহ স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে সমান গুরুত্ব দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন হবে। বিগত দিনের হারানো উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন পরিবারভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও উক্ত জনসভায় উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মাসুম ইসলাম, ওয়ার্ড সভাপতি ও মেম্বার মোঃ সাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় কামনা করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/