July 29, 2026, 10:05 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বাপ্পী, মুকসুদপুরে নেতাকর্মীদের আনন্দ মিছিল

Reporter Name

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বাপ্পী, মুকসুদপুরে নেতাকর্মীদের আনন্দ মিছিল

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পী নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার চৌরঙ্গী বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ হাসান।

মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।

বক্তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পীর এ পদপ্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মুকসুদপুর ও গোপালগঞ্জের রাজনৈতিক কর্মীদের জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/