July 29, 2026, 9:25 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

মুকসুদপুর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name

মুকসুদপুর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৩টায় ১৩নং পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির
ভার্চুয়ালীর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ;১ আসনের সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান সেলিম।
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ রবিউল ইসলাম মুন্সীর সভাপতিত্ব এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর।
সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম,বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী,পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম,পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাজাহান খান।
অনুষ্ঠানের শেষ বিশিষ্ট ব্যাবসায়ী উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুল ইসলামকে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এম মিঠু লস্করকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/