July 29, 2026, 10:05 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

জেলা পরিষদের দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন পর্যটন স্পট উপেক্ষা করে রেস্ট হাউস আঙিনায় নির্মাণ, সমালোচনার মুখে- সদস্য সাইফুল ইসলাম রিমন।

Reporter Name

জেলা পরিষদের দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন
পর্যটন স্পট উপেক্ষা করে রেস্ট হাউস আঙিনায় নির্মাণ, সমালোচনার মুখে- সদস্য সাইফুল ইসলাম রিমন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদম উপজেলার আকর্ষণীয় ও পর্যটনসমৃদ্ধ স্পটগুলোতে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে সেটি নির্মাণ করা হচ্ছে জেলা পরিষদ রেস্ট হাউসের আঙিনায়। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলীকদম উপজেলায় পর্যটকদের আকৃষ্ট করার মতো একাধিক মনোরম ও দৃশ্যমান স্থান রয়েছে। এসব স্থানে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি উপজেলার সৌন্দর্যও বৃদ্ধি পেত। কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো স্থানে না করে জেলা পরিষদের নিজস্ব রেস্ট হাউস চত্বরে স্থাপনাটি নির্মাণ করায় এর কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
এ নিয়ে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন সমালোচনার মুখে পড়েছেন।

অনেকেই মনে করছেন, জনগণের অর্থে নির্মিত এমন একটি স্থাপনা এমন জায়গায় হওয়া উচিত ছিল যেখানে সাধারণ মানুষ ও পর্যটকরা সহজে উপভোগ করতে পারেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, আলীকদমের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পরিবর্তে সীমিত পরিসরের একটি স্থানে স্থাপনাটি নির্মাণ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা বিষয়টি পুনর্বিবেচনা করে জনসাধারণের জন্য উন্মুক্ত এবং পর্যটনবান্ধব স্থানে স্থাপনাটি স্থানান্তরের দাবি জানান।

দৃষ্টিনন্দন স্থাপনার প্রস্তাবিত নকশা এবং বর্তমানে জেলা পরিষদ রেস্ট হাউস আঙিনায় চলমান নির্মাণকাজ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/