ঈদে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজ মনি শাহা রাজু
মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক রাজ মনি শাহা রাজু সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
ঈদকে সামনে রেখে তিনি গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এ সময় রাজ মনি শাহা রাজু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা খুবই খুশি হয়েছেন এবং তাদের মুখে হাসি ফুটে উঠেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।