October 28, 2026, 10:22 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

Reporter Name

জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার হরিজন (সুইপার) সম্প্রদায়ের মানুষজন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুটি সুইপার কলোনি থেকে ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে তারা ডিসি অফিসে এসে সমবেত হন।

পরে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ ও ‘হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার অধীনে ৭টি পদের বিপরীতে ৩৯ জন নিয়োগের লক্ষ্যে গত ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর অংশ হিসেবে গত শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্তাদের দাবি, পরিচ্ছন্নকর্মী পদের জন্য ন্যূনতম জেএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া হলেও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে কঠিন করা হয়েছে, যাতে হরিজন সম্প্রদায়ের পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই বাদ পড়ে যায়। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রশ্ন কঠিন করে কৌশলে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/