October 27, 2026, 6:44 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন ।

Reporter Name

সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন
বিএম কবির হোসেন ।

(শরীয়তপুর থেকে আক্তার হোসেন)

জাতীয়তাবাদী ছাত্রদলের শরীয়তপুর জেলা সখিপুর থানা
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চরকুমারিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ বিএম কবির হোসেন।
রবিবার (১৮ অক্টোবর ) শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচ.এম জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, বিএম কবির হোসেন চরকুমারিয়া ইউনিয়নের কৃতি সন্তান। এরআগে সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদায় ছিলেন।

বিএম কবির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সখিপুর থানা
সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ ও জেলা ছাত্রদলের আহবায়ক এইচ. এম জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনাে অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।

এদিকে,বিএম কবির হোসেন বাংলাদেশ
জাতীয়তাবাদী শরীয়তপুরের সখিপুর থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে
বিএনপির বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ফীরা
সামাজিক যােগাযােগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/