October 27, 2026, 6:44 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

Reporter Name

গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ আজ সকাল

গ্যাস দে, নইলে সড়ক বন্ধ এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড এলাকা অবরোধ করেছেন শত শত সিএনজি-অটোরিকশা চালক।

আজ রবিবার সকালে লিংক রোডস্থ ফয়েজ পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

চালকদের অভিযোগ
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সিএনজি গ্যাস পাচ্ছেন না তারা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। এতে তাদের দৈনিক আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম।

এক বিক্ষোভকারী চালকের ভাষ্য:
আমরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিএনজি গ্যাস পাচ্ছি না। গাড়ি চালাতে না পারলে আমরা পরিবার নিয়ে খাব কী? বারবার বলার পরও পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।

যানজটে চরম ভোগান্তি:
সড়ক অবরোধের কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক, জরুরি কাজে নিয়োজিত যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সাথে আলোচনা শুরু করেছেন। তবে চালকদের সাফ কথা — গ্যাসের নিয়মিত ও পর্যাপ্ত সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে



https://www.facebook.com/share/1HLvQCbic1/