সংবাদ:মোঃ ফরিদ হোসেন
ঢাকা প্রতিনিধিঃ ২৭/১২/২০২৫
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিভাগীয় সম্মেলন–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ডেভেলপার্স সেন্টার, সাভার-এ আয়োজিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফজাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মোঃ নুর ইসলাম নুর মিয়া, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আলাউদ্দিন মিয়া। সভাপতিত্ব করেন এ. কে. এম সাইফুর রহমান শহীদ।
বক্তারা বলেন, গ্রামভিত্তিক ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রশিক্ষণ, নিবন্ধন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনের শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির আয়োজনে এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।