July 28, 2026, 4:50 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে কৃষকদের মাঝে নারকেল চারা ও সার বিতরণ মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

Reporter Name

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে কৃষকদের মাঝে নারকেল চারা ও সার বিতরণ
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কৃষকদের মধ্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৬০ জন কৃষকের হাতে মোট ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা এবং প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম। তিনি বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যম নয়, এটি মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সঠিক পরিকল্পনার মাধ্যমে বৃক্ষরোপণ করা গেলে তা ভবিষ্যতে কৃষকদের জন্য একটি লাভজনক সম্পদে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, সরকারের বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে কৃষকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং সবুজায়ন কর্মসূচির বিকল্প নেই। তারা বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছের বিস্তার একদিকে যেমন পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পরিচালিত এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করবে এবং পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে। কৃষকদের মধ্যে বিতরণ করা নারকেল চারাগুলো ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/