ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা গ্রামে অবস্থিত হাজি আয়মত খান, খয়রুন বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় মাদ্রাসা অফিস কক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাদ উদ্দিন ফুলতলী, হাজি আয়মত খান ও খয়রুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সেলিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আতাউল খান, মুছা খান, জুবেল খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, তাজুল ইসলাম, গ্রামের মুরব্বি সুলেমান খান, আব্দুল জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ।
দ্বীনি শিক্ষা বিস্তার এবং এতিম ও অসহায় শিশুদের কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বোর্ডিং ব্যবস্থায় শিক্ষার্থীদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা থাকবে। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পবিত্র কুরআনের হিফজসহ মানসম্মত দ্বীনি শিক্ষা প্রদান করা হবে।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও দরিদ্র শিশুদের নিরাপদ আবাসন, নৈতিক শিক্ষা এবং ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করা হবে। স্থানীয় এলাকাবাসী ও দ্বীনি মহল এ মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রমকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়।
২৮/১২/২০২৫ইং