October 30, 2026, 10:55 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সাফল্য মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে

Reporter Name

বগুড়া প্রতিনিধি : মোঃ আসাদুল ইসলাম (এরশাদ)
বগুড়ার সারিয়াকান্দির জোড়গাছা এলাকায় অবস্থিত সাফল্য মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী অভিভাবকদের দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সাফল্য মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসংগঠিত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ।
প্রতিষ্ঠানটির ক্লাস শুরু আগামী ১ জানুয়ারি ২০২৬ সালে থেকে শুরু হবে। ভর্তির আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এলাকার সচেতন মহল মনে করছেন, সাফল্য মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
এ মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ০১৪০৯৯৯৩০০১



https://www.facebook.com/share/1HLvQCbic1/