July 29, 2026, 7:44 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

শিরোনাম: টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত

Reporter Name

সংবাদ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ২২ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া একজন আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজখবর উপজেলা প্রশাসন সার্বক্ষণিক রাখছে। তিনি শীত মৌসুমে ঘন কুয়াশার সময় সড়কে চলাচলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ: মোঃ ফরিদ হোসেন
Multimedia Correspondent



https://www.facebook.com/share/1HLvQCbic1/