September 12, 2026, 1:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিরোনাম ঃকাওরান বাজারে সাহসী অভিযানে ২৫২ বোতল বিদেশি মদ উদ্ধার, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সাফল্যের স্বাক্ষর সার্জেন্ট আরিফের

Reporter Name

সংবাদ ঃ মোঃ ফরিদ হোসেন
Multimedia correspondent
২৮/১২/২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট আরিফ (১৭ ব্যাচ) দায়িত্ব পালনের সময় কাওরান বাজার এলাকায় সাহসিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিউটিরত অবস্থায় সিগনাল অমান্যকারী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তিনি ১৫ বস্তা বিদেশি মদ উদ্ধার করেন, যার মোট সংখ্যা ২৫২ বোতল।
পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশির সময় অভিযুক্ত ব্যক্তি ঝুঁকিপূর্ণ আচরণ করে কোমর থেকে পিস্তল বের করার চেষ্টা করলে তাৎক্ষণিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে সার্জেন্ট আরিফের বুদ্ধিমত্তা, সাহস ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অভিযুক্তকে সফলভাবে আটক করা সম্ভব হয়।
একজন পুলিশ সার্জেন্টের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই ঘটনায় সার্জেন্ট আরিফ সেই দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রেখেছেন। তার শারীরিক ফিটনেস, প্রশিক্ষণ ও মানসিক দৃঢ়তা একজন দক্ষ পুলিশ সদস্য হিসেবে তার যোগ্যতাকেই তুলে ধরেছে।
এ ধরনের সাহসী ও পেশাদার কর্মকাণ্ড পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা



https://www.facebook.com/share/1HLvQCbic1/