July 29, 2026, 6:07 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

মুকসুদপুরে ডাব চুরি করতে এসে বাড়ির মালিককে ধাক্কা দিয়ে হত্যা, দুই চোর গ্রেপ্তার

Reporter Name

রাজু মিয়া মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—দিগনগর গ্রামের মুন্না ফকির (২০), পিতা তারা ফকির এবং হাসিব ফকির (১৯), পিতা মৃত আসলাম ফকির। স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাতে মুন্না ও হাসিব ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় দুইজন মিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/