September 13, 2026, 2:42 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বিএনপির মনোনয়ন বিরোধে গফরগাঁওয়ে রেললাইন অবরোধ, ৫টি ট্রেন আটকা

Reporter Name

মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও-১০ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে আখতারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সোমবার গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রায় ৪ ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ করে রাখে আন্দোলনকারীরা।
প্রতিবাদকারীরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা–ময়মনসিংহসহ আশপাশের রুটে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের কারণে
দেওয়ানগঞ্জ কমিউটার প্রায় ৩ ঘণ্টা আউলিয়ানগরে বসে থাকে,
তিস্তা এক্সপ্রেস ফাতেমানগরে,
জামালপুর কমিউটার মশাখালীতে,
যমুনা এক্সপ্রেস কাওরাইদে এবং
মহুয়া কমিউটার ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আখতারুজ্জামান বাচ্চুকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীরা রেললাইন ছেড়ে দিলে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/