July 28, 2026, 4:25 am
শিরোনাম:
ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা। মুকসুদপুর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ রিয়ান হত্যায় মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ। পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার

নাটোর – ৬০, (সিংড়া- ৩) আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে (নাটোর -বগুড়া) মহাসড়ক অবরোধ।

Reporter Name

বার্তা প্রেরক.
মো. খালেকুজ্জামান
নাটোর (সিংড়া উপজেলা) প্রতিনিধি।

নাটোর: ‎নাটোর-৬০ (সিংড়া -৩)
আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে(নাটোর – বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার মাহমুদের সমর্থকরা সিংড়া বাসস্ট্যান্ড (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

‎‎মঙ্গলবার (৯ ডিসেস্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডে তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচী পালন করে কর্মী-সমর্থকরা।

‎বিক্ষোভ মিছিলে আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন কর্মী-সমর্থকরা। মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা প্রায় একঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এসময় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুরোধ ক্রমে অবরোধ প্রত্যাহার করে তার সমর্থকরা।

‎বিক্ষোভে বক্তব্যে রাখেন—সিংড়া পৌর বিএনপির সাবেক সদস সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।

সিংড়া উপজেলার হাজার হাজার বিএনপির নেতাকর্মী এতে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিবাদের সময় মাঠে থেকে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি তবুও মাঠ ছাড়িনি। যিনি দীর্ঘ ১৭ বছর সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তারেক রহমানকে সবিনয়ের সহিত বলতে চাই, দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবি, প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি। নাটোর-৬০,( সিংড়া- ৩) আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/