September 11, 2026, 11:49 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোবিন্দগঞ্জে সড়ক দু’র্ঘটনায় ১জন নিহত, আহত-৮ গাইবান্ধা প্রতিনিধি

Reporter Name

মোঃ সুমন মিয়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে একটি
বিয়ে বাড়ী থেকে ফেরার পথে একটি অটো ভ্যানকে দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আলতা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়। এসময় ওই অটোভ্যানের চালকসহ ৮ জন আহত হয়। এ খবর পেয়ে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় বগুড়ায় রেফার্ট করে।
নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী। নিহত ও আহতরা একই পরিবারের বলে জানা গেছে।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/