আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরি কমিটি গঠন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ঐতিহ্যবাহী রিপোটার্স ইউনিটির ২০২৬ সনের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার ছিলেন নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি সরদার সরোয়ার আলম। ১৭ জানুয়ারী ২০২৬ আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যালয় সকাল ১০.০০ ঘটিকার সময় উপস্থিতি সকল সদস্যদের সম্মুখে একমত পোষণকালে জনাব সরোয়ার আলম সরদার কমিটির নব নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। সভাপতি মোঃ সাইফুল মৃধা, সহ-সভাপতি মোঃ ফারুক আকন, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহ-সম্পাদক মোঃ ইদ্রিস খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সমীরন রায়, কোষাধ্যক্ষ মোল্লা সাইফুল, প্রচার সম্পাদক চয়ন হালদার, সমাজ কল্যান সম্পাদক আবুল হোসেন রানা, কায নির্বাহী সদস্য সরোয়ার আলম, মানিক হাওলাদার, সদস্য মোঃ শামিম খান, চয়ন হালদার, সুমন মীয়া ২০২৬ সনের কার্যকরি কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করেন।