মোঃ আজিম বাবু মানিকগঞ্জ প্রতিনিধি
২৪/০৯/২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ এর উদ্যোগে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া ও দাউটিয়া এলাকাস্থ আসামীদের
নিজ নিজ বসতঘরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবন ও মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করায় ০২ টি মোবাইল কোর্ট মামলায় আসামী মো: রনি মিয়া(২৬) কে ০৩ মাসের কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড এবং আসামী মো: মহিদুল(৩৫) কে ০৬ মাসের কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাদের নিকট হতে ২০ গ্রাম গাঁজা ও ০১ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
❒ আসামীর নাম ও ঠিকানা:
১। মো: রনি মিয়া(২৬), পিতা-মো: নুরু ইসলাম, সাং-দাউটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ।
২। মো: মহিদুল(৩৫), পিতা- মৃত:জুসন বেপারী, সাং- পূর্ব দাশড়া, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ।