মোঃ সুমন মিয়া বরিশাল জেলা প্রতিনিধি ইনক্লাব নন্স এর আহবায়ক শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগরের বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির এক অংশ আগৈলঝাড়া উপজেলা মনোনয়ন প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন সমর্থিত ব নেতাকর্মী। প্রতিবাদ মিছিলের উপস্থিত ছিলেন জনাব শাহ মোহাম্মদ বখতিয়ার ,জনাব আবুল মোল্লা ,জনাব মোঃ শিপন হাওলাদার ,জনাব মোঃ এনায়েত হোসেন মনু ,জনাব মোঃ হাবিবুর রহমান, অসংখ্য নেতাকর্মী। শনিবার (১৩ ডিসেম্বর )সকালের উপজেলা চত্বর থেকে মূল সড়ক বাজার গল্লি থানার সামনের সড়ক এবং লোকাল বাস স্টেশন প্রদক্ষিণ করে গোডাউন রোডে শেষ হয়। শাহ মোহাম্মদ বখতিয়ার বলেন যারা এই নরপিশাসের মতন জঘন্য কাজ ঘটিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক। আবুল মোল্লা বলেন তাফসিল ঘোষণার পরবর্তী নির্বাচন বানচালের নামে ষড়যন্ত্র সেই স্বৈরাচারীর কর্মকান্ড তাই এদেরকে শক্ত হাতে দমন করা দরকার ।পরবর্তীতে মোঃ শিপন হাওলাদার তার বক্তব্যে তিনি একমত পোষণ করেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার এর জোর দাবি তোলেন ।