
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ০৯টায় উপজেলা পরিষদ চত্বরের স্থাপিত স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ।
কৃষি অফিসার আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু হানিফ, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম'সহ প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে , সাংবাদিক সংগঠন, শিক্ষক কর্মকর্তা সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে সম্পন্ন হয়।