লামায় বেপরোয়া ডাম্পার ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালুম্মা এলাকায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আফসার (পিতা: আনোয়ার মিয়া) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) অজ্ঞাতনামা সময় একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আফসারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়ার এশিয়ান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তারা দ্রুত দোষী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।