রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চর রাড়ী খালী ব্রিজ ঝুঁকিপূর্ণ, আতঙ্কে এলাকাবাসী।
মোঃ আল আমিন
মহাম্মদপুর উপজেলা প্রতিনিধি:
মহম্মদপুর উপজেলা রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চর রাড়ী খালী উত্তর পাড়ার খালের উপর গুরুত্বপূর্ণ ব্রিজটির দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ব্রিজের পাটাতনের পাশাপাশি দুই পাশের সাইডও ভেঙে গিয়ে রোড বেরিয়ে এসেছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এই ব্রিজটি উপর দিয়ে রাড়ী খালী এবং সলিমুল্লাচর কাওড়া ব্যাপারীর চর নাওভাঙ্গা পারভাটপাড়া বানিয়া বহু নারানপুর গ্রামের লোকের চলাচল এবং সব কয় গ্রামের মাঠ থেকে কৃষি উৎপাদন কৃত ফসল এই ব্রিজের উপর দিয়েই আনা নিয়া করা হয়, রাজাপুর ইউনিয়নে প্রবেশের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার হচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়স্ক মানুষদের জন্য এই ব্রিজ পার হওয়া এখন চরম ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ।