মাগুরা,শালিখায় কেয়া ব্রিকস ভাটায় ইট চাপায় একজনের মৃত্যু
সাংবাদিক ইসরাইল হাসান আপন
মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী কেয়া ব্রিকস এ ইটের খামাল ভেঙ্গে সালমান নামের এক কর্মচারীর মৃত্যু। ২৭ জানুয়ারি বিকালে ইট উঠানো কাজ করার সময় খামাল ভেঙে পড়ে। এ সময় সে ইটের নিচে চাপা পড়ে। ভাটা কর্তৃপক্ষ আড়পাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।