মাগুরায় দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামে লিচু বাগানে গামছা গ*লায় অবস্থায় লা*শ উদ্ধার
ইসরাইল হাসান
মাগুরা জেলা প্রতিনিধ:
মোহাম্মদপুর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের নজির মন্ডল (৫৫), গ্রাম- দক্ষিণ মির্জাপুর বাল্য, গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারী দুপুর ২ টার সময় স্ত্রী কে টিউবওয়েল গোসলের উদ্দেশ্য পানি ভরতে বলে। এরপর সে তার স্ত্রী কে জানায় সে বাইরে থেকে আসছে কিন্তু সে তারপর থেকে নিখোঁজ। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী সকাল ৭ টার সময় বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে হাশেম বিশ্বাসের লিচুর বাগান থেকে গ*লায় গামছার ফাঁ*স দেওয়া অবস্থায় ঐ গ্রামের নায়েব মুন্সী দেখতে পাই তখন দ্রুত সে চেচিয়ে মানুষ জড়ো করে। এরপর রাঘবদাইড় লক্ষীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা এসে উদ্ধার করে পরীক্ষার জন্য ও ময়না তদন্তের জন্য মাগুরায় পাঠায়। জানা যায় নজির মন্ডল বিএনপি কর্মী ও তার পিতার নাম ফটিক মন্ডল। দীর্ঘ বছর সে একসময় প্রবাস জীবন কাটিয়েছে বিদেশে।